শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :- | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২৭/৩/২৬) জাতীয়তাবাদী শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য ঘোষিত উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির আহবায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদের নেতৃত্বে জেলা পরিষদ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের গেইটে গিয়ে পথ সভার মাধ্যমে মিছিল সমাপ্ত হয়।
আজকের এ আনন্দ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, হাসিবুল ইসলাম শাহিন, আমিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক আবু মুছা, শুক্কুর খান, হাজী মো. কাউছার আহমেদ, জুয়েল রানা, শাহ আলম বেপারী, জসিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, আবু সায়েদসহ দলীয় নেতা কর্মীগণ।
সদ্য আহবায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ তার বক্তব্যে বলেন- “আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি- নবীনগরের কাণ্ডারি মাননীয় এম.পি এড. এম এ মান্নান সাহেবকে ও আমার শ্রমিক দলের সহযোদ্ধা ভাইদেরকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি আমার আব্বা মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়ার সুনাম ধরে রাখতে পারি।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com