শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের ব্রাহ্মণহাটা (নারুই) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (২১) এবং শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। এ ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলের পাঁচ আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান।
নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী ছিলেন।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর আহতদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com