শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে সাংবাদিক অবরোধের প্রতিবাদে মানববন্ধন

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি :-   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে সাংবাদিক অবরোধের প্রতিবাদে মানববন্ধন
৩৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১৭/৪/২৬) সদর ভূমি অফিসে তিন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং সহকারি নায়েব মো. শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নবীনগর প্রেসক্লাবের সামনে মো. সফর আলীর সভাপতিত্বে ও সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক মো. তাজুল ইসলাম, আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, হুমায়ুন কবির, খন্দকার আলমগীর হোসেন, কয়েছ আহমেদ বেপারী, ফরিদ আহমেদ, আনোয়ার বিন খলিলুর। খলিল পরদেশী, হাজী মো. কাউছার আহমেদ, শেখ মিহাদ, রাজন প্রিয়ম, সোহেল খান, আল-আমিন, গীতিকার শাকিল সিকদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন-“গতকাল (১৬/৪/২৬) ভূমি অফিসে খতিয়ান করতে আসা এক ভুক্তভোগীর নিকট থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে তালা খুলে সাংবাদিদের মুক্ত করা হয়।” বক্তার আরো বলেন-“এ ভাবে সাংবাদিকদের অবরুদ্ধ করা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল উল্লেখ করে বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।” উল্লেখ্য গতকাল (১৬/৪/২৬) প্রতিদিনের বাংলাদেশ ও বাংলা টিভির সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এস.এম অলিউল্লাহকে সদর ভূমি অফিসে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com