শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি:-   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
১০২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৫ /৪/২৬) দুপুরের বিষধর সাপের কামড়ে ছামির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে এবং ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

আজ দুপুরের দিকে উপজেলার ধনাশী গ্রামে নিজ ফসলি জমি দেখতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সোহরাফ মিয়া জানান-“দুপুরে ফসলি জমি দেখতে মাঠে গেলে বিষধর সাপের কামড়ে আমার ছেলের মৃত্যু হয়।”
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-“দুপুরের দিকে নিজ ফসলি জমি দেখতে গেলে সাপের কামড়ে ছামির নামের এক শিশুর মৃত্যু হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com