শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে সার্বজনীনের ফ্রি প্রশিক্ষণ: ৫৬ তরুণের স্বপ্ন উদ্যোক্তা হওয়ার পথে

শফিকুল ইসলাম বাদল ‎‎ (ব্রাহ্মণবাড়িয়া)জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে সার্বজনীনের ফ্রি প্রশিক্ষণ: ৫৬ তরুণের স্বপ্ন উদ্যোক্তা হওয়ার পথে
২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ফ্রি ‘উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণের (২০তম সেশন)’ দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) পৌর শহরের কোর্ট রোডস্থ আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এই সেশনে ৫৬ জন তরুণ প্রশিক্ষণার্থী অংশ নেন। ‎প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ইতিবাচক মানসিকতা গঠন এবং বহুমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে উদ্বোধনী ক্লাস নেন প্রশিক্ষক আলমগীর হোসেন ও রুমা আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্বজনীন গ্রুপের আইটি সেক্টর প্রধান এস এ রুবেল।‎

স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি বলেন, ‎“আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হবে। চাকরির পেছনে ছুটে না বেড়িয়ে তারা যদি আত্মবিশ্বাসী ও কর্মমুখী হয়, তবে উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।”‎প্রশিক্ষণ বিষয়ে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা জানান,“আমরা শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকছি না; প্রতিটি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা প্রদান করছি এবং ব্যাচ শেষে কর্মসংস্থানের সুযোগও তৈরি করছি।”‎আয়োজকরা বিশ্বাস করেন, এ ধরনের ফ্রি প্রশিক্ষণ শুধু দক্ষতা অর্জনেই সীমাবদ্ধ থাকছে না, বরং তরুণদের আত্মকর্মসংস্থান ও ইতিবাচক মানসিকতার পথে এগিয়ে নিচ্ছে। এর আগে ১৯তম ব্যাচের ৪২ জন তরুণ/তরুণী প্রশিক্ষণ শেষে সনদ ও সম্মানী ভাতা গ্রহণ করেছেন। ‎সার্বজনীন গ্রুপের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় তরুণদের স্বপ্ন গড়ার পাশাপাশি আত্মবিশ্বাসী উদ্যোক্তা হওয়ার নতুন দিশা দেখাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com