শফিকুল ইসলাম বাদল | শনিবার, ১৭ মে ২০২৫ | প্রিন্ট | ২১০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন” এর কেন্দ্রীয় কমিটির ঘোষিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে নবীনগর উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. রকিব উদ্দিন খান। সাইফুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠেনে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. ইলিয়াস জাবেদ, লোকমান হোসেন, আব্দুল হান্নান, আইনুল হোসেন চৌধুরী, কাজী আনিছুর রহমান, ফারজানা সুমি, শরীফা বেগম ও মানসুরা মালা।
সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি উপদেষ্টা পরিষদ ও আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা – মোহাম্মদ শফিকুল ইসলাম উপদেষ্টা : মো. শফিউল আলম, বখতিয়ার আহাম্মদ খান, হুমায়ুন কবির, শারমিন সুলতানা, রকিব উদ্দিন খান।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক – মোহাম্মদ ইলিয়াস জাবেদ (ইব্রাহিমপুর), যুগ্ম আহবায়ক: রাসেল আহাম্মদ (নাটঘর), সদস্য সচিব- সাইফুল ইসলাম ফরহাদ (লাউর ফতেহপুর), সদস্য – লোকমান হোসেন (নবীনগর পূর্ব), আইনুল হোসেন চৌধুরী (জিনোদপুর), ফারজানা আক্তার সুমী (নবীনগর পূর্ব),শাহীনুর আক্তার (সলিমগঞ্জ), মানসুরা আক্তার মালা (শিবপুর) সভায় বক্তারা তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com