শফিকুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :- | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ব্রিজ সংলগ্ন জেলা সংযোগ সড়ক বৃষ্টির কারনে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যানবাহন সহ পথচারী চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয়রা জানান- সামান্য বৃষ্টিতেই সড়কটি দু’ভাগে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে অটোরিক্সাসহ ছোট যানবাহনের চলাচল ও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে প্রতিদিন যাতায়াতকারী শতশত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ- নবীনগর থেকে জেলা শহরে যাওয়ার জন্য বিশেষ করে উপজেলার উত্তরাঞ্চলের জন্য এটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে শতশত মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। এ অবস্থায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com