শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর পৌরসভার উদ্যোগে ইউএনও-র বিদায় সংবর্ধনা

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর পৌরসভার উদ্যোগে ইউএনও-র বিদায় সংবর্ধনা
৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নবীনগর পৌরসভার প্রশাসক রাজীব চৌধুরীকে বদলি জনিত কারণে বিদায় ও সম্মাননা জানাল নবীনগর পৌরসভা। গতকাল (২ /১২/২৫) সন্ধ্যায় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর অডিটোরিয়ামে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বেলজুর রহমান খানের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির আসন অলংকৃত করেন বিদায়ী প্রশাসক রাজীব চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সাইফুদ্দিন ভূঞা, নির্বাহী প্রকৌশলী (অ. দা) জি.এম.আরিফ সারোয়ার, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির সদস্য সচিব মানিক বিশ্বাস।

এ ছাড়াও পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- দায়িত্বকালীন সময়ে ইউএনও রাজীব চৌধুরী নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে নবীনগরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, বালুমহাল তদারকি, জনগণের মাঝে সেবা নিশ্চিতকরণসহ সার্বিক কর্মদক্ষতায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। বক্তব্যে বিদায়ী ইউএনও রাজীব চৌধুরী বলেন- “নবীনগরে দায়িত্ব পালন আমার পেশাগত জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং অংশগ্রহণ আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। নবীনগরের উন্নয়ন ও কল্যাণের কথা আমি আজীবন মনে রাখবো”। অনুষ্ঠান শেষে নবীনগর পৌরসভার পক্ষ থেকে তাকে স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com