শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর পৌরসভার স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর পৌরসভার  স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত
১৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় আজ (বুধবার ১৩/৮/২৫) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী সভাপতিত্বে স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা (Local Preparedness Plan – LPP) প্রণয়নের লক্ষ্যে অংশীজনের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন- প্রকল্পের প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌস খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জি. এম. আরিফ সারোয়ার, হোপ সংস্থার নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন পেশা ও বয়সের ২৭ জন প্রতিনিধি । স্থানীয় প্রস্তুতি পরিকল্পনা (Local Preparedness Plan – LPP) প্রণয়নের লক্ষ্যে অংশীজনের সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট” (এলজিআরআরপি) এর আওতায় পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক, ইপটিসা, এডিএসএল ও ডিপিডিএস। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, এবং জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে তাঁদের মতামত প্রদান করেন। এ পরামর্শ সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে “দূর্যোগের কারণে সৃষ্ট সমস্যার সমাধানে ৩ টি ভাগে ভাগ হয়ে দলীয় কাজ করে উপস্থাপন করা হয়”।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com