শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপির ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপির  ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়
৪১

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ (২৭/৩/২৬) ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করেন নবীনগরের জনবান্ধব জননেতা জাতীয় সংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাইদুল আলম সোহরাবের সঞ্চালনায় উক্ত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগরের জাতীয় সংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মো. মলায় মিয়া, জেলা বিএনপি’র সদস্য- মাসুদুর রহমান মাসুদ, প্রাক্তন প্রধান শিক্ষক আবু মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু প্রমূখ।

সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মো. আনোয়ার হোসেন, মো. খলিল পরদেশী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায় , সাবেক সভাপতি জালাল উদ্দিন মুনির, সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকারসহ আরো অনেকে। নবীনগরের সাংসদ তার বক্তব্য বলেন-“আগামীতে মেঘনার বালু মহালের ইজারা বন্ধ করা হবে। নবীনগরে যানজট নিরসনের জন্য নতুন ভাবে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, কোন মাদক নবীনগরের চলবে না, তা বন্ধ করা হবে। আমি তথ্যমন্ত্রীর সাথে কথা বলেছি- অচিরেই সাংবাদিকদের নীতিমালা প্রকাশ করা হবে। সাংবাদিকদের জন্য সুখবর হলো- যারা প্রকৃত সাংবাদিকতা করে তাদেরকে আমি সহযোগিতা করব, যারা অপ-সংবাদিকতার সাথে জড়িত তাদেরকে অচিরে চিহ্নিত করা হবে।” তিনি নবীনগরের উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com