শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নদীর পাড় দিয়ে রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন।

শফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ২০ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নদীর পাড় দিয়ে রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলা সাথে সরকারের উন্নয়ন মেঘাপ্রকল্পের আওতায় আশুগঞ্জ টু নবীনগর রাস্তা নির্মাণ প্রকল্পে খাজানগর থেকে আলীয়াবাদ পর্যন্ত অংশটি নবীনগর বাজার ও শহর রক্ষার্থে তিতাস নদীর পাড় দিয়ে রাস্তা নির্মানের দাবীতে এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার (২০/০১) নবীনগর সদর করিম শাহ্ মাজার সড়াকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর কাছেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মুফতি শহিদুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তা নির্মাণ করা হলে খাজানগর গ্রামের বিরাট একটি অংশ, একটি মাদ্রাসা, মসজিদ মন্দির,বাজার ধ্বংস হয়ে যাবে বিধায় নবীনগর বাজার ও শহর রক্ষার্থে নবীনগর মৌজার ১৯১৭ দাগে তায়েব আলী শাহ মাজার থেকে করিম শাহ মাজার পর্যন্ত একটি সরকারি গোপাট রয়েছে এবং নবীনগর ও বাগডর মৌজায় সাবেক ১৭৯৮/২ দাগসহ বিভিন্ন দাগে করিম শাহ্ মাজার থেকে মনোবাবু ঘাটলা পর্যন্ত সরকারি ও কিছু ব্যক্তি মালিকানায় জায়গা(গোপাট) রয়েছে, এই গোপাট দিয়ে খাজানগর থেকে আলীয়াবাদ পর্যন্ত প্রকল্পের অংশের রাস্তা নির্মাণ করা হউক।

এই গোপাট থেকে তিতাস নদী ৭০০ ফুটের দুরত্ব রয়েছে। বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো: আমিরুল ইসলাম আমীর,সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, বিরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম খান, মুফতি মো: বেলায়েত উল্লাহ,মাদ্রাসার খতিব হাবিবুর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি ওবায়দুল্লাহ, মাওলানা ইমরান আশরাফ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লা আল উদয় প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com