শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর শিক্ষকদের লাঞ্চিতের ঘটনায় মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন পালিত

সফিকুল ইসলাম বাদল:   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর শিক্ষকদের লাঞ্চিতের ঘটনায় মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন পালিত

 

অন্তর্ভুক্তি কালীন সরকারের প্রজ্ঞাপনকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউসুর রহমানকে লাঞ্চিত করে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করার প্রতিবাদে আজ বৃসহসপতিবার(০৫/০৯)স্থানীয় প্রেসক্লাব চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে উপজেলায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বল প্রয়োগ পদত্যাগ ও বিদ্যালয়ে আসতে বাধা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষা সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে তাদের কর্মস্থলে ফিরে আসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উস্কানিদাতাদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এ সকল ঘটনা চলমান থাকলে, সুষ্ঠ বিচার নিশ্চিত না হলে, শিক্ষকরা কর্মবিরতিতে যাওযার ঘোষনা দেয়।

কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউসুর রহমান বলেন, ব্যক্তিগত আক্রোশে গত রবিবার ১ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি সমর্থক দুই প্রভাবশালী নূরে আলম ও জাহাঙ্গীর আলস এর নেতৃত্বে কিছু বাহিরাগত অফিসে ঢুকে তাকে জিম্মি করে মেরে ফেলার হুমকি দিয়ে জোর পূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করায়। ম্যানেজিং কমিটি নিয়ে ও স্কুলের জায়গার দোকান সংক্রান্ত বিষয়ে ওই দুই ব্যক্তি তাদের স্বার্থ হাসিল করতে না পারায় আমার বিরুদ্ধে নানাহ্ প্রভাকান্ডা ছড়িয়ে এ ঘটনা ঘটায়। এ ঘটনার নিন্দা জানিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা “অন্যায় ভাবে জোর পদত্যাগ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোসাম্মৎ কাওছার বেগম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন,অন্যায়ভাবে শিক্ষকদের লাঞ্চিত করে জোর পুর্বক পদত্যাগে বাধ্য করা কাম্য নয়। কোন শিক্ষকের অন্যায় থাকলে সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে পারে।

বক্তব্য রাখেন,মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি জনাব মোর্শেদুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক জনাব আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক জনাব আমির ফয়সাল, প্রধান শিক্ষক জনাব আহাম্মদ আলী, অধ্যক্ষ জনাব গোলাম সাদেক, প্রধান শিক্ষক জনাব হোসাইন কবির, প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক জনাব শাহজাহান কবির, অধ্যক্ষ জনাব আব্দুল কাদির, সিনিয়র শিক্ষক জনাব প্রার্থ পাল, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইমতিয়াজ বেগ ইমন প্রমূখ।

এ বিষয়ে অভিযুুক্ত নূরে আলম ও জাহাঙ্গীর আলম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন অস্বীকার করে বলেন,এ ঘটনার সাথে আমরা কোনভাবেই জড়িত নই,ওই অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিকে আওয়ামীদলীয় করণ ও নানহ্ দুর্নীতি কারনে বিক্ষুদ্ধ ছাত্র জনতা তাকে এ পদ থেকে সরে যেতে বলেন। তাকে কোন প্রকার চাপ ও জোর করা হয়নি তিনি স্ব-ইচ্ছায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।

এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামিম বলেন,সারা দেশের ন্যায় নবীনগরেও এমন কিছু ঘটনা ঘটেছে,এতে শিক্ষকদের মাঝে আতংক ছড়িয়েছে। জোর করে কিছু করা যাবে না সরকারের নির্দেশনা রয়েছে। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ নিরাপত্তা নিশ্চিতের দাবী জানায়।

স্মারকলিপিটি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে পাঠিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষের নিদের্শে পরবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com