শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর সাতমোরা ধানের শীষের প্রচারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর সাতমোরা ধানের শীষের প্রচারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
৭৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী এক জনসভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ১৬নং সাতমোড়া ইউনিয়নের বিএনপির অঙ্গও সহযোগী সংগঠনের উদ্যোগে সাতমোড়া ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন হাজার নারী পুরুষ ভোটার অংশগ্রহণ করেন।সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ভিপি কাউসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম এ মান্নান। তিনি বলেন, আমি শুনেছি কিছু লোক টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টাকা দিয়ে ভোট কিনতে চায়। তাদের কোনো দল নেই, কোনো আদর্শ নেই। আপনারা এ বিষয়ে সজাগ থাকবেন। আমি আশা করি, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এই ধানের শীষের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এই প্রতীক দেশনেত্রী খালেদা জিয়ার, এই প্রতীক তারেক রহমানের।

এসময় বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সুহেল,সৌদি আরবের প্রবাসী জাকির হোসেন নাসির,৭নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ হেলালসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

এছাড়া ভোটারদের ফজরের নামাজ আদায় করে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও বক্তারা আশ্বাস দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com