শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগর স্থানীয় এনজিও হোপের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) জেলা প্রতিনিধি :-   |   শনিবার, ১৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগর স্থানীয় এনজিও হোপের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (১৯/৭/২৫) স্থানীয় এনজিও হোপের ২৭ তম সাধারণ সভা হোপের সভাপতি মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও হোপের সহ-সভাপতি আবু কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সলিমগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ (অব.) মোহাম্মদ ইউনুস, অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ, হোপের কার্যকরী ও সাধারণ সদস্যগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান জানান- এ বছর থেকে হোপ আন্তর্জাতিক অনুদান গ্রহণের অনুমতি পায়। এ এনজিওর মাধ্যমে নবীনগরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহযোগীতা প্রধান, সেনিটেশন ব্যবস্থার উন্নয়ন, ঘড় নির্মাণ, অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টিসহ হোপের বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন। অতিথিরা হোপের কার্যক্রম বিশেষ করে মেধাবীদের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে সন্তুোষ প্রকাশ করেন। হোপ ভবিষ্যতে তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com