শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীন বরণে মুখর ঐতিহ্যবাহী তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

মুকুট রঞ্জন দাস তাড়াইল,কিশোরগঞ্জ   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীন বরণে মুখর ঐতিহ্যবাহী তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
৭২

কিশোরগঞ্জের তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নিজস্ব প্রতিভা প্রদর্শন করে, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর করে তুলেছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলতে হবে।তিনি বিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,এই বিদ্যালয় শুধু পাঠদান নয়, একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে। শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিতি, অধ্যবসায় ও শালীন আচরণের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন, যা নবীন শিক্ষার্থীদের জন্য উৎসাহ এবং অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। নবীন বরণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীরা নতুন শিক্ষাজীবন শুরুর প্রেরণা লাভ করে।

উল্লেখ্য, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও বিদেশে উচ্চপদে কর্মরত থেকে বিদ্যালয়ের সুনাম অর্জন করেছেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com