শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নরসিংদীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু
২২

নরসিংদীতে ফ্রেশ কোম্পানির পিকআপ ও মোটরসাইকেলে সংঘর্ষে দারুল কালাম সিফাত (২৬) ও একরাম হোসেন সোহেল(২৮) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার। নিহত সিফাত মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে ও একরাম সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে। ওসি সোহেল সারোয়ার বলেন, দুপুরে ফ্রেশ কোম্পানির একটি পিকআপ ভৈরব থেকে মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকা দিকে চাচ্ছিল।

তখন বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এতে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ ঘটে। ঘটস্থলে গাড়ির চাকা পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী মারা যায়। এঘটনায় পিকআপ সহ চালককে আটক করা হয়েছে। দুইজনের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com