শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ইনোভেশন চ্যালেঞ্জ-২৬১’ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ইনোভেশন চ্যালেঞ্জ-২৬১’ সম্পন্ন
৯৪

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত ‘ইনোভেশন চ্যালেঞ্জ-২৬১ (সিজন-১৯)’ আজ (বৃহস্পতিবার) সফলভাবে সম্পন্ন হয়েছে।

এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের (NSU ACM SC) ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশের এক অনন্য প্রতিফলন দেখা গেছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া এই উৎসবে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম কম্পিউটিং, অগমেন্টেড রিয়েলিটি এবং ড্রোন প্রযুক্তির মতো অত্যাধুনিক সব প্রকল্প প্রদর্শন করেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে “ঢাকাড্রাইভএক্স (DhakaDriveX)” প্রকল্পটি। নলেজ গ্রাফ এবং এলএলএম (LLM) ব্যবহার করে সড়ক ব্যবহারকারীদের আচরণ ও গতিপথ পূর্বাভাসের এই আরএজি (RAG)-ভিত্তিক নিউরো-সিম্বলিক পাইপলাইনটি বিচারকদের বিশেষ নজর কাড়ে। বিজয়ী দলের সদস্য সাইফ মোহাম্মদ বলেন, “ঢাকার জটিল ট্রাফিক ব্যবস্থায় পথচারী ও যানবাহনের গতিবিধি শনাক্ত করে নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে প্রথাগত মডেলের তুলনায় আমাদের এই নিউরো-সিম্বলিক পাইপলাইনটি অনেক বেশি কার্যকর ও নির্ভরযোগ্য।”

শিক্ষার্থীদের অন্যান্য উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল কোয়ান্টাম স্টেনোগ্রাফি, এআই-চালিত ডিজিটাল আর্কাইভ ‘ইতিহাস-এআই’, স্মার্ট হোম সিকিউরিটি সিস্টেম ‘সেফনেস্ট গার্ড’ এবং হাইব্রিড অ্যারিয়াল ড্রোন। এছাড়াও ক্যানসার শনাক্তকরণ এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে বেশ কিছু সময়োপযোগী প্রজেক্ট প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর সিলভিয়া আহমেদ।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এনএসইউ-এর ইসিই বিভাগের শিক্ষকবৃন্দ এবং স্যামসাং আরএন্ডডি (Samsung R&D)-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির প্রায়োগিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার হলো আন্তর্জাতিক ‘অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি’-এর একটি অফিসিয়াল শাখা। ১৯তম সিজনে পদার্পণ করা এই ‘ইনোভেশন চ্যালেঞ্জ’ শিক্ষার্থীদের ক্যাপস্টোন প্রজেক্টের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও পেশাদার দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল নিউজ২৪, ইংরেজি দৈনিক ডেইলি সান, দৈনিক আনন্দবাজার এবং বিশ্ববিদ্যালয়ের নিউজ পোর্টাল ডেইলি এনএসইউ। অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্ভাবনী প্রকল্পগুলো ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিপ্লব নিয়ে আসবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com