শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার : যুবক আটক

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক :   |   সোমবার, ২০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার : যুবক আটক
২৮

নারায়ণগঞ্জ থেকে অপহৃত এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণে জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের খবরটি ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল। পথে শিশুটির কান্নাকাটি ও যুবকের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথাবার্তা বললে জনতা তাকে আটকে রাখে।

​পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অধিকতর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক শিশুটিকে অপহরণের বিষয়টি স্বীকার করে।

​পুলিশ জানায়, খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

​এদিকে, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর পেয়ে তারা ইতোমধ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। পুলিশি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com