শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সব সময় সোচ্চার বললেন, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ১২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সব সময় সোচ্চার বললেন, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা
৩৯

গাইবান্ধার  পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেছেন, অনেক সীমাবদ্ধতা সত্তেও নারীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ সবসময়ই সোচ্চার। রাস্তায় ছাত্রী যাতায়াতের সময় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে পারিবারিক শিক্ষা বড় প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বলেন, নিজের বোন ছাড়া অন্যের বোনকে সম্মান না করার বদ অভ্যাস ত্যাগ করতে হবে। তিনি আজ বুধবার দুপুরে পুলিশ কার্যালয়ের মিলনায়তনে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, আমরা যখনই কোনো অঘটনের খবর পাই, তখনই ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে পুলিশ একাই সব সমস্যার সমাধান করতে পারবে না, সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

গাইবান্ধার সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে স্কুল, কলেজের শিক্ষার্থীরা ইভটিজিং-কিশোর গ্যাং, বাল্য বিয়ে, ভুয়া কাজীর দৌরাত্ম্য বন্ধ এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার সাথে দেখা করতে গেলে তিনি তাদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন।

সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের পক্ষে সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম পুলিশ সুপারের কাছে শিক্ষার্থীদের পরিচয়সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সারিকা ইশরাক, তাসফিয়া ইসলাম, জোনাকি আক্তার, রুপা আক্তার, মাশরাফি মিয়া, কারিমা আক্তারসহ অন্যরা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com