শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারীপক্ষ উপলক্ষে, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীপক্ষ উপলক্ষে, গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
৩৫

সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল নারীদের সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় অবলম্বন ও জনউদ্যোগ আলোচনা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোরঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে এই উৎসব উদযাপিত হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী শিরিন আকতার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু, ধ্রবতারার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন অবলম্বনের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান মুকুল ও ইউএন- উইমেন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্ত্তী।

বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com