শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নারীর অধিকারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারীর অধিকারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
৭৮

“নারীর ক্ষমতায়নে বিনিয়োগ এবং সমতার পথে অগ্রযাত্রা” এই প্রতিবাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কমসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে ডিবি সড়কে একটি র‌্যালী বের করা হয়। র‍্যালীটি শহর প্রদক্ষিণ করে গানাসাস মাকেটের সামনে গিয়ে শেষ হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের র্স্মাট প্রকল্পের গাইবান্ধা পরিবেশ ক্লাব এই আয়োজনে শহরের ডিবি সড়কের আসাদুজ্জামান মার্কেটের সামনে এই কমসুচি পালিত হয়। এ সময় পরিবেশ ক্লাবের সদস্যরা, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে কর্মসূচিতে বক্তব্য দেন, পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রাব্বানী মুসা, সাধারণ সম্পাদক অর্চনা প্রসাদ, সাংগঠনিক সম্পাদক অঞ্জলি রানী দেবী, দূর্বার বিকশিত নারী নেটওয়ার্ক জেলা প্রতিনিধি মাজেদা আকতার কল্পনা, কান্ডারি মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আকতার সোমা, পিএফজির মিতা হাসান, সাংবাদিক রফিকুল ইসলাম (রফিক খন্দকার), পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, সামজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর করিব তনু, এনজিও হাব এর সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন সুইট, সোমা ইসলাম প্রমূখ।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস তুলে ধরে বলেন, ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকরা মজুরি বৈষম্য, অতিরিক্ত কর্মঘণ্টা এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনকে দমন করতে সরকার লাঠিয়াল বাহিনী প্রয়োগ করেছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com