| সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত।
মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:-
শেরপুরে যুব নেতৃত্বাধীন আর্থসামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ভয়েস অব পুওর পিপল এর আয়োজনে কিংডম অব নেদারল্যান্ডস সরকার এর আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন এর সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ও যুব সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
গতকাল শ্রীবরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব ছনকান্দা গ্রামের জুলহাস মিয়ার বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয় ৷
সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুল কাদির । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার। আরো বক্তব্য রাখেন নারী নেত্রী জাহানারা বেগম, সমাজ সেবক মোঃ জুলহাস মিয়া, শিক্ষক সমিতির প্রতিনিধি আবু রেজা। সঞ্চালনা করেন ভয়েস অব পুওর পিপল এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান মুন্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ। জেন্ডার স্টেরিওটাইপ চ্যালেন্জ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করা হয়। সেই সাথে তথ্য আপা প্রকল্পের আওতায় সকল নারীদের বিনামূল্যে সেবার প্রাপ্তি বিষয়ে আলোচনা হয়।
এরপর নারী অধিকার নেত্রী জাহানারা বেগমকে সভাপতি ও রাশিদা বেগমকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেন্ডার চ্যাম্পিয়ন নেটওয়ার্ক এর কমিটি গঠন করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com