সাব্বির আহমেদ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
শেরপুর নালিতাবাড়ী উপজেলা চার আলি বাজার রাস্তা থেকে একটি ছাগল চুরি হয়ে যায়। পরে ছাগলের মালিক টের পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারে ছাগলটিকে দুইটি ছেলে এসে সিএনসিতে তুলে নিয়ে যায়। এর পর ছাগলের মালিক চার আলি বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বৈশাখী বাজারে এসে লোক জন কে জিগ্যেস করলে ঔ এলাকায় লাকরী ব্যবসায়িক আলম মিয়া বলেন কিছুক্ষণ আগেই একটি সিএনজি যেতে দেখেছেন। এর পর তারা পিছু করে আসতে থাকেন। আলম মিয়া দৈনিক গোয়েন্দা সংবাদ এর সাংবাদিক মো: সাব্বির আহমেদ কে কল করেন তিনি সব কিছু শুনে বলেন আমি কাকরকান্দি বাজারে আছি এই দিকে আসলে আমি আটকিয়ে দিবো।
তিনি সিএনজির জন্য অপেক্ষা করতে থাকেন পরে একসময় সিএনজিটি কাকরকান্দি বাজারে এসে প্রবেশ করেন। কাকরকান্দির মেম্বার মো: উজ্জ্বল মিয়া এবং আর স্থানীয়দের সাথে নিয়ে সিএনজিটি আটক করেন। আটক করে জানতে পারেন চোর দুটি নাম রাকিব( ২০) অপরজন শান্ত (২২) দুই জনের বাসা শেরপুর সদরের খড়ারপাড় তারা হোটেলের মেসিয়ার তারা একটি সিএনজি ভাড়া নিয়ে চার আলি আসেন পরে ছাগলটিকে দেখতে পেয়ে সিএনজিতে তুলে নিয়ে আসেন । পরে স্থানীয় মেম্বার উজ্জ্বল মিয়া এবং দৈনিক গোয়েন্দা সংবাদ এর সাংবাদিক মো: সাব্বির আহমেদ ও কাকরকান্দি বাজার সমিতির সভাপতি মো আবু শামা কাকরকান্দি বাজারে আটক করে নালিতাবাড়ী থানায় দিয়ে দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com