সাব্বির আহমেদ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ১০০ বার পঠিত | পড়ুন মিনিটে
নালিতাবাড়ীতে আলাচাদ (৩০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আলাচাদ মিয়া উপজেলার যোগানিয়া ইউনিয়নের উত্তর কাপাশিয়া জারুয়ারপাড় এলাকার আক্কাস আলীর পুত্র। শনিবার সকালে নিজ বসতঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, মৃতের পরিবারের দাবি নিহত আলাচাদ আত্মহত্যা করেছে। এ নিয়ে তদন্তকাজ অব্যাহত রয়েছে। একইসাথে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com