শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নালিতাবাড়িতে রাষ্ট্র মেরামত ৩১দফার বাস্তবায়নের লক্ষ্যে গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

সাব্বির অর্নব নালিতাবাড়ী প্রতিনিধি   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নালিতাবাড়িতে রাষ্ট্র মেরামত ৩১দফার বাস্তবায়নের লক্ষ্যে গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত

২৪ শে অক্টোবর, শুক্রবার, বিকেলে নালিতাবাড়ী উপজেলা ফুলপুর বান্দের পার বাজার ও ঘাট পার বাজার, বৈলতল বাজার, কালাকুমা বাজার, কালাকুমা মোড়, গণসংযোগ করেন শেরপুর জেলা কমিটির যুগ্ন আহবায়ক ও নকলা নালিতাবাড়ী বিএনপির মননীয় প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী। গণসংযোগ শেষে বৈশাখি বাজারে রাষ্ট্র মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা করেন। উক্ত পথসভায় প্রধান অতিথি, শেরপুর -২(নকলা নালিতাবাড়ী ) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি জনাব মোঃ হাবিবুর রহমান লিটন, সদস্য শেরপুর জেলা বিএনপি ও সাবেক ভাইস চেয়ারম্যান নালিতাবাড়ী উপজেলা, জনাব মোঃ আনোয়ার হোসেন ভিপি, সদস্য শেরপুর জেলা বিএনপি ও সাবেক মেয়র নালিতাবাড়ী পৌর, জনাব মোঃ ইউনুস আলী দেওয়ান, সাবেক চেয়ারম্যান ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদ ও সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক, নালিতাবাড়ী উপজেলা, জনাব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ফজলুল হক দেলোয়ার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপি। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী বক্তব্যে বলেন “দেশের মানুষ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এ দুরবস্থা দূর করা হবে। ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে একটি জনগণকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা।” নালিতাবাড়ী উপজেলা সিমান্ত এলাকায় হাতির যে সমস্যা এটা নিরাসন করব। স্থানীয়রা জানান, এ ধরনের গণসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষ বিএনপির প্রতি আরও আস্থা ও আগ্রহ প্রকাশ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com