শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নালিতাবাড়ীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সাব্বির অর্নব নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নালিতাবাড়ীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়াইআনী ও কাকরকান্দি বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান। কর্মসূচিতে উপস্থিত থেকে তিনি বাজারের ব্যবসায়ী, দোকান মালিক, ক্রেতা, পথচারী ও স্থানীয় জনসাধারণের হাতে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন। লিফলেটে বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারসহ জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার তুলে ধরা হয়। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোক্তার হোসেন এবং সতাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল বাচ্চু। মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, “দেশের মানুষ আজ গণতন্ত্রহীনতায় ভুগছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এ দুরবস্থা দূর করা হবে। ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে একটি জনগণকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা।” স্থানীয়রা জানান, এ ধরনের গণসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষ বিএনপির প্রতি আরও আস্থা ও আগ্রহ প্রকাশ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com