সাব্বির অর্নব নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষ্যে শেরপুর নালিতাবাড়ী উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের নিজ অফিসে এই দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মো. রিপন দেওয়ান, যুগ্ম আহবায়ক মোঃ মামুন মিয়া, নালিতাবাড়ী উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের আহবায় মোঃ রেজাউল করিম শানু, সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হারুনোর রশিদ সহ ইউনিয়ন ও উপজেলার তারেক জিয়া জন্ম দলের সকল নেতা কর্মী । অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com