শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাশকতার মামলা, গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাশকতার মামলা, গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান মনজু গ্রেফতার
১২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মনজু মিয়াকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই ইউনিয়নের লালচামার গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের পুত্র।

সুন্দরগঞ্জ কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনজু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com