আনোয়ার হোসেন | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন গাইবান্ধার হাট-লক্ষ্মীপুর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী শাহ মোঃ আব্দুস সাত্তার। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় তিনি শারীরিক অসুস্থজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি — রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শাহ আব্দুস সাত্তার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুপারীর ভিটা গ্রামের মৃত শাহ বদিয়াজ্জামান এর পুত্র।
বাদ মাগরিব লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এ মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ীগণসহ বিভিন্ন সামাজিক ও রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com