শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিরপরাধ ব্যবসায়ী সবুজ মেলকারকে আটকের প্রতিবাদ এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করার দাবি।

শরীয়তপুর, ডামুড্যা:   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিরপরাধ ব্যবসায়ী সবুজ মেলকারকে আটকের প্রতিবাদ এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করার দাবি।
৬৫

গতকালের ধানকাটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তিন খাম্বা এলাকার নিরীহ ব্যবসায়ী সবুজ মেলকারকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে যে, হামলার ঘটনার পর মূল অভিযুক্ত শাওন হাওলাদার পালানোর সময় ওই এলাকার সবুজ বেপারীর বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে পালিয়ে যায়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিপূর্বেই সবুজ বেপারীর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

 

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, পুলিশ প্রকৃত অভিযুক্ত বা সহায়তাকারী সবুজ বেপারীকে আটক না করে নামের আংশিক মিল থাকার কারণে বা ভুল তথ্যের ভিত্তিতে সবুজ মেলকারকে আটক করেছে। সবুজ মেলকার একজন সাধারণ ব্যবসায়ী এবং এলাকার শান্তিকামী মানুষ হিসেবে পরিচিত। এই হামলার সাথে তার কোনো ধরনের দূরতম সম্পর্ক নেই বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এলাকাবাসীর আশঙ্কা, স্থানীয় কোনো মহলের ভুল তথ্য বা ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে সবুজ মেলকারকে এই মামলায় জড়ানো হচ্ছে। নিরপরাধ একজন মানুষকে আটক করায় পুরো এলাকায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

এলাকাবাসীর দাবী স্থানীয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি সবুজ মেলকারকে কেন আটক করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করা হোক।

নিরপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক।

প্রকৃত অপরাধী এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

আমরা ন্যায়বিচার চাই এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com