শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে   – মঞ্জুরুল ইসলাম আফেন্দী

আলমগীর হোসেন,ডোমার (নীলফামারী) প্রতিনিধি    |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্দিষ্ট সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে   – মঞ্জুরুল ইসলাম আফেন্দী
১৪

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ট্রেন ইতিমধ্যে চলা শুরু করেছে। ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত না হতে পারে, সে জন্য বিভিন্ন চক্রান্ত ও বিভ্রান্তিমূলক কর্মসূচি সামনে আনা হচ্ছে। কিন্তু আমরা কোনো চক্রান্ত বরদাস্ত করব না। নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে।নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা গড়িমসি সহ্য করা হবে না।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে নীলফামারীর ডোমার উপজেলায় নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সংবিধান রক্ষার পক্ষপাতি, আবার জুলাই জাতীয় সনদও রক্ষিত হোক, সেই প্রত্যাশাও করি। আমরা এই সনদে সাক্ষর করেছি এবং আগামীর বাংলাদেশ এই সাক্ষরিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর আলোকে বিনির্মিত হবে। কেউ যদি আবারও দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাওলানা আফেন্দী বলেন, শহীদ আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী শাসনামলে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান জানাই। তিনি বলেন, আমরা বলেছি মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি চোখ, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান আমাদের আরেকটি চোখ। আমরা কোনো চোখকে অবহেলা করার রাজনীতি করি না। যারা গণঅভ্যুত্থানকে তুলে ধরতে গিয়ে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে তারা কুৎসিত রাজনীতি করে, যা আমরা সমর্থন করি না।

জমিয়তে উলামায়ে ইসলামের ডোমার উপজেলা শাখার  আহবায়ক আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নীলফামারী জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী ও সাধারণ স¤পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য আলহাজ্ব মো. সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি এবং মাওলানা জাহিদ হাসানকে সাধারণ স¤পাদক করে ৫১ সদস্যের ডোমার উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com