শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নির্বাচন সামনে, নীলফামারী-৩ আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীর

রিয়াদ ইসলাম, জলঢাকা :   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচন সামনে, নীলফামারী-৩ আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির সম্ভাব্য প্রার্থীর
৪০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থী ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী গণসংযোগ চালাচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার এবং জনসমাগমস্থলে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

গণসংযোগের সময় তিনি এলাকার সমস্যা, উন্নয়নসংক্রান্ত চাহিদা ও বিভিন্ন জনদুর্ভোগ নিয়ে ভোটারদের মতামত শোনেন। সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ সম্পর্কে আলহাজ্ব সৈয়দ আলী বলেন,
এলাকার মানুষের মতামত জানা আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এসব মতামত ভবিষ্যতের পরিকল্পনায় বিবেচনায় নেওয়ার ইচ্ছা রয়েছে।

গণসংযোগ চলাকালে কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা বেড়েছে। তাদের মতে, নিয়মিত গণসংযোগে প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহ সৃষ্টি হয়।

স্থানীয় সচেতন ব্যক্তিরা মনে করছেন, নির্বাচনের সময় কাছাকাছি আসায় এলাকায় রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাচ্ছে।

গণসংযোগ কার্যক্রমের কারণে এলাকায় নির্বাচনী আলোচনাও কিছুটা সক্রিয় হয়েছে বলে জানা গেছে। তবে সর্বমোট পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com