আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ৩০ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলা অংশে সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা।
শনিবার (২৯ মার্চ, ২০২৫) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশ পরিদর্শন করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড়ে স্থাপিত হাইওয়ে, ট্রাফিক ও থানা পুলিশের যৌথ কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় কালে সার্বিক শৃঙ্খলার খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানা ইনচার্জ মোজাফ্ফর হোসেন, এস আই মানিক রানা, এস আই হাফিজ, এস আই নজরুল ও সেনাবাহিনীর সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
যানজটবিহীন মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে মহাসড়কে যেকোনো অনাকাঙ্খিত ঘটনারোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার পরামর্শ দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com