শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট
১৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা তাদের প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। আজ (৩ /১২/২৫) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সভাপতি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ কেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. সূমনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির, উপজেলা কার্যালয়ের পরিদর্শিকা সুলতানা রাজিয়া, পরিবার কল্যাণ সহকারী ও নিয়োগ বিধি বাস্তবায়ন কমিটি নবীনগর উপজেলা শাখার আহবায়ক খাদিজা বেগম প্রমুখ।

বক্তারা বলেন- আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছি। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো আমাদের স্থায়ী কোন নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক। আমাদের দাবি ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না হলে ১১ ডিসেম্বরের পর বৃহত্তর আন্দোলনে যাব আমরা। উল্লেখ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে নবীনগর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com