শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নীলফামারীতে ১০ম গ্রেড বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিস্টদের কর্ম বিরতি

সোহাগ ইসলাম নীলফামারী:   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নীলফামারীতে ১০ম গ্রেড বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিস্টদের কর্ম বিরতি
১৩

বেতন বৈষম্যের অবসান ও ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, জেনারেল হাসপাতাল নীলফামারী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য।

কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) যেখানে সবাই ১০ম গ্রেড পাচ্ছেন, সেখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো বঞ্চিত। হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন, “আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবি না মানে, তাহলে আগামীকাল (৪ ডিসেম্বর) কমপ্লিট শাট-ডাউন পূর্ণ কর্মদিবস পালন করা হবে।”এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন নুরুজ্জামান সরকার (মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং), আতিকুর রহমান (ফার্মাসিস্ট), মেহেদী হাসান (মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব), মোনায়েম খান (ফার্মাসিস্ট), নিশাত রায়হান (মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব), মোশাররফ হোসেন (মেডিকেল টেকনোলজিস্ট, ব্লাড ব্যাংক), মো. আবু সাইদ (মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং) প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com