মোঃ শাফায়াত হোসেন।। | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ নিন্দা জানান। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘ফ্যাসিবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরুর উপরে এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, ‘খুজে বের করা উচিত কি কারনে এভাবে নুর কে আঘাত করা হলো, এভাবে নির্যাতন চালানো হলো।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com