শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেতৃত্বের সংকটে ছাত্রদলের সুপার ইউনিট: অবহেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেতৃত্বের সংকটে ছাত্রদলের সুপার ইউনিট: অবহেলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল
৩২

দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রভাগের সেনানী হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম শক্তিশালী শাখা ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ বর্তমানে গভীর সাংগঠনিক সংকটে নিমজ্জিত। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে ইউনিটটি ঢাকার রাজপথ প্রকম্পিত করেছিল, সেই ‘সুপার ইউনিট’ খ্যাত শাখাটি এখন মেয়াদোত্তীর্ণ কমিটি ও অভ্যন্তরীণ অবহেলার কারণে তার ঐতিহ্য হারাতে বসেছে বলে অভিযোগ উঠেছে।

 

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আন্দোলনের এক পর্যায়ে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছিল, ঠিক তখনই ঢাকার রাজপথ আগলে রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৪ জন শিক্ষার্থী শাহাদাত বরণ করেন এবং সহস্রাধিক শিক্ষার্থী পঙ্গুত্ব বরণ করেন। মূলত ছাত্রদলের দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই শিক্ষার্থীদের একটি বিশাল অংশকে সংগঠিত ও নেতৃত্ব দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

সংশ্লিষ্টদের অভিযোগ, ১১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এই বৃহৎ ইউনিটটি বর্তমানে সাংগঠনিকভাবে চরম দুর্বল হয়ে পড়েছে। ক্যাম্পাসে কার্যক্রম চালাতে না পারা এবং জাতীয় রাজনীতিতে এই শিক্ষিত মেধাবী তরুণদের অংশগ্রহণে একটি স্বার্থান্বেষী মহলের বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

 

তথ্যমতে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় দুই বছর আগে। বর্তমান কমিটি নেতৃত্বে রয়েছে আবু হুরায়রা (সভাপতি) এবং রাজিবুল ইসলাম বিন্দু (সাধারণ সম্পাদক)। উক্ত কমিটি গঠিত হয় ৩০.০৬.২০২২ অর্থাৎ ৩ বছর ৯ মাস আগে। কমিটি’টির বিরুদ্ধে ইতোমধ্যে চাঁদাবাজি সহ নানান অভিযোগ উঠে এসেছে। ঢাকাস্থ শাখাটির প্রায় ৬৫ টি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ কমিটির প্রতি চরম অনাস্থা জ্ঞাপন করছে। নির্ধারিত সময়ে ধারাবাহিক নেতৃত্ব তৈরি না হওয়ায় শাখাটিতে বড় ধরনের ‘লিডারশিপ ভ্যাকিউম’ বা নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ অন্যান্য প্রায় সব ইউনিটের কমিটি দিলেও এই সুপার ইউনিটটির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। শাখাটির একাধিক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে আমরা গণঅভ্যুত্থানে বুক পেতে দিয়েছিলাম, সেখানে আজ দুই বছর পার হলেও নতুন কমিটি হচ্ছে না। কেন্দ্রীয় সংসদের এই উদাসীনতা আমাদের সাথে চরম অন্যায়ের শামিল। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাদের মেধাবী নেতৃত্বকে অঙ্কুরেই বিনষ্ট করতে চাইছে।”

 

এক সময়ের ‘সূর্যের আলোর মতো’ প্রদীপ্ত এই ইউনিটটি এখন অনেকটা নিভু নিভু মোমবাতির মতো অস্তিত্ব সংকটে ভুগছে। রাজপথের পরীক্ষিত ও মেধাবী কর্মীরা হতাশ হয়ে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। সাধারণ কর্মীদের দাবি, অবিলম্বে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন ও গতিশীল নেতৃত্ব উপহার দিতে হবে। তারা মনে করেন, যথাযথ মূল্যায়ন পেলে জাতীয় রাজনীতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিত সমাজ এক অনন্য ও বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম।

 

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের এই সম্মুখ সারির যোদ্ধারা এখন প্রহর গুনছেন, কবে কাটবে এই অন্ধকারের জাল আর কবে আবারও পূর্ণ শক্তিতে জেগে উঠবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com