শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেত্রকোণায় অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগ কৃষকদের

  |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেত্রকোণায় অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগ কৃষকদের

জেলার কেন্দুয়া ও বারহাট্টা উপজেলায় বোরো আবাদের শুরু থেকেই অতিরিক্ত দামে সার বিক্রয় করার অভিযোগ দিয়েছেন এলাকার কৃষকগণ । অভিযোগে জানা যায় বলাইশিমূল ইউনিয়নের গোপালপুর বাজার ও বারহাট্টা উপজেলার রায়পুর ইউরিয়নের তেঘরিয়া বাজারের ত্বাহা ট্রেডার্স খুচরা ডিলার জাহাঙ্গীর ও অবৈধ সার ব্যবসায়ী নয়ন মেম্বার এর বিরুদ্ধে। সরকারী নিয়মনীতি ছাড়াই অতিরিক্ত মুল্যে সার বিক্রয় করছে। এলাকাবাসী বলছে কৃষি অফিসের মনিটরিং না থাকায় এই বাজারে জাহাঙ্গীর বেশি দামে সার বিক্রয় করছে।

এই দিকে কেন্দুয়া উপজেলার গোপালপুর বাজারের নয়ন মেম্বার অতিরিক্ত দামে সার বিক্রয় করে কৃষকদের কতিগ্রস্থ করছে। তাদের বিরুদ্ধে একই রকম অভিযোগ উঠেছে ডিএপি সার বিক্রি করছে ৩৫ টাকা, টিএসপি সার বিক্রি করছে ৩০ টাকায়, এমওপি ২৭ টাকা ও ইউরিয়া ২৮ টাকা কেজিতে বিক্রয় করছে। এমনেই অভিযোগ করেছেন এলাকার কৃষক আলাল উদ্দিন,সোনা মিয়া,রইছ উদ্দিনসহ অনেকেই।

এই নিয়ে নয়ন মেম্বার জানান বাজারে আমি একা সারের ব্যবসা করিনা,আরও সার ব্যবসায়ী আছে তাদের বিষয়ে খোঁজ খবর নেন। গোপালপুর বাজারের অবৈধ সার ব্যবসার বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রহুল ইসলাম জানান এখনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। জেলা কৃষি ভিাগের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান জানান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com