শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেত্রকোণায় আইনজীবীদের দু’গ্রুপের মাঝে হাতাহাতি: পিপির অফিসে তালা

আসাদুজ্জামান তালুকদার:   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেত্রকোণায় আইনজীবীদের দু’গ্রুপের মাঝে হাতাহাতি: পিপির অফিসে তালা

রবিবার (২৭ অক্টোবর) সকালে নেত্রকোণা জেলা বার ভবনের সামনে আইনজীবীদের দু’গ্রুপের মাঝে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে নেত্রকোণায় পাবলিক প্রসিকিউটর(পিপি) পদে আবুল হাসেম ও নারী শিশু আদালতের বিশেষ পিপি পদে নুরুল কবির রুবেলকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। এ নিয়োগের প্রতিবাদে রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

নেত্রকোণা জেলা বার ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, নেত্রকোণা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এম.এ রফিক বাবুল ও নেত্রকোণা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট খলিলুর রহমান খলিল।

বক্তব্য চলাকালীন সময়ে আইনজীবীদের আরেকটি পক্ষ তাদের কর্মসূচিতে বাঁধা দেয় ও তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি এনিয়ে দু’পক্ষের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা সাম্প্রতিক সময়ে নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটরের অফিস অভিমুখে মিছিল করে যায়।

এসময় মিছিলটি নেত্রকোণা জেলা জজ আদালত প্রাঙ্গণে থাকা পাবলিক প্রসিকিউটরের অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে তারা নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে পাবলিক প্রসিকিউটর(পিপি) পদে আবুল হাসেম ও নারী শিশু আদালতের বিশেষ পিপি পদে নুরুল কবির রুবেলকে নিয়োগের প্রতিবাদ জানিয়ে একটি লিখিত স্মারকলিপি দেয়।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের বিভিন্ন অভিযোগ শুনেন এবং তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

অপরদিকে এ কর্মসূচির প্রতিবাদে নেত্রকোণা জেলা বার ভবনের সামনে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল বের করেন সিনিয়র আইনজীবী এডভোকেট রেজাউল করিমের নেতৃত্বে একদল আইনজীবী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com