| সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমান্ড্যান্ট কার্যালয়, নেত্রকোণা জেলা সমাবেশের আয়োজন করে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নেত্রকোণায় আনসার ও ভিডিপি`র জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার জারিয়াস্থ ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার পিভিএমএস এর সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রিমি ফেরদৌসীর সঞ্চালনায় জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিএম, পিডিএমএস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট মো. রবিউল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা কমান্ড্যান্ট মো. সোহাগ হোসেন, মদন উপজেলার প্রশিক্ষক জাহিদুল ইসলাম, পূর্বধলা উপজেলার ভিডিপি সদস্য মারুফ তালুকদার, মদন পৌরসভার ৪ নং ওয়ার্ডের দল নেতা জসিম উদ্দিন, রৌহা ইউনিয়নের দল নেতা শরীফা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী, এই বাহিনীর সদস্য সংখ্যা ৪১ লাখ। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com