আসাদুজ্জামান তালুকদার : | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | ২২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বাপ্পি(২৫)বাড়ি ছেড়ে মালয়েশিয়া পালিয়েছে বলে পরিবার জানিয়েছে তার পারিবার। উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্পদশাল গ্রামের বাসিন্দা ভুক্তভোগীর অভিযোগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ন্যায় বিচারের আশায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে ভুক্তভোগী নারী। গত সোমবার (১৬ জুন) রাতে আনুমানিক ১টার সময় উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামে নিজের বসতবাড়িতে ধর্ষণের শিকার হন বলে জানান ভুক্তভোগী নারী।
ভূক্তভোগী নারী আরো জানান, সোমবার রাতে প্রকৃতির ডাকে দরজা খোলে বাইরে যাওয়ার সুযোগে গৃহবধূর বসত ঘরে ঢুকে দরজা লাগানোর সাথে সাথে ধর্ষক তার হাতে থাকা ছোরা গলায় ধরে খুনের হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। লোকজন আসার আগেই ধর্ষণকারী পালিয়ে যায়।
এ ঘটনায় বুধবার(১৮ জুন) ভুক্তভোগী নিজেই বাদী হয়ে স্বল্প দশাল গ্রামের হেলাল মিয়ার ছেলে বাপ্পিকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। ভূক্তভোগী নারী আদালতে মামলা করার পর থেকে আসামীদের পক্ষ থেকে খুন জখমের হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছেন।
এবিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ কামরুল হাসান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com