আসাদুজ্জামান তালুকদার : | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১২ টা নাগাদ নবাগত জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সাথে মতবিনিময় করেছেন জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
এসময় সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক কবীর হোসেন চান মিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার নানা সম্ভাবনা, সমস্যা ও অভিযোগ নবাগত জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে সবগুলো বিষয় তিনি আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন খন্দকার মুশফিকুর রহমান। পাশাপাশি তিনি সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com