সিনিয়র রিপোর্টার আব্দুস সালাম মোল্লা | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে”বাল্য বিবাহ প্রতিরোধে অংশীজনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কামরুল হাসান মোললা উক্ত মন্তব্য করেন ।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোললা।
উপজেলা পরিষদ হলরুমে”বাল্য বিবাহ প্রতিরোধে অংশীজনের সাথে মত বিনিময় সভা সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার।
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানিয়েছেন—নোটারি করে সম্পন্ন কোনো বিবাহ আইনগতভাবে বৈধ নয়।
বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
“নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা কোনোভাবেই বৈধ বিবাহ নয়। এ ধরনের নোটারি বিবাহকে আইনি স্বীকৃতি নেই। তাই কেউ যদি নোটারি করে বিবাহ সম্পন্ন করার চেষ্টা করেন, সেটি প্রতারণা ও আইনি অপরাধ হিসেবে গণ্য হবে।”
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু আইনগত অপরাধই নয়, এটি সমাজ ও পরিবারে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। বাল্যবিবাহ রোধে পরিবার-সমাজ-প্রশাসনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
জেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতসহ সব ধরনের আইনি ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি সচেতনতা কার্যক্রমও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্বাগত বক্তব্য রাখেন বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম মোল্লা। সাংবাদিক আব্দুস সবুর কাজল লিয়াকত আলী লাভলু। বাহারুল দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল লুৎফর রহমান, মহিলা বিষয় পিয়ার লিডার দ্বাদশ শ্রেণীর ছাত্রী উর্মি আক্তার, মডেল মসজিদের ইমাম মুফতি মোয়াজ হোসেন , বিএস ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটির মুক্তা খান। গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান। উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা মানবিক ডাক্তার হাফিজুর রহমান। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
আরো উপস্থিত ছিলেন,জেলা প্রশাসকের সফর সঙ্গী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী। উপজেলা সহকারী কমিশনার যায়েদ হোসেন । স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানবিক ডাক্তার হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচাজ’ রজিউললাহ খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, দুই তিনশতাধিক লোক । বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ বিভিন্ন দপ্তর প্রধান গন বিভিন্ন জনপ্রতিনিধিগন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com