মিলন হুসাইন : নোবিপ্রবি প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৩ বার পঠিত | পড়ুন মিনিটে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আইকিউএসি সেমিনার কক্ষে ‘‘অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক প্রকল্প’’ এর অধীনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ভবিষ্যতে নোয়াখালী অঞ্চল ব্লু-ইকোনোমি এবং সমুদ্র বাণিজ্যের হাব হবে তাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৫০বছরের মাস্টারপ্ল্যান হাতে রেখে অগ্রসর হতে হবে। এ প্রেক্ষাপটে মাস্টারপ্ল্যান প্রণয়ন অত্যন্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ। এ সময় তিনি মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভাসির্টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক সহ নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগসমূহের চেয়ারম্যানবৃন্দ সহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com