নোবিপ্রবি প্রতিনিধি : মিলন হুসাইন | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
২০২৬–২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির লক্ষ্যে আজ সোমবার (২৭ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্তির জন্য আলোচনায় উঠছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এক স্মারক অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪, স্টেম (STEM) এক্সিলেন্স হাব, আবাসিক হলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে ১ হাজার ২৬৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।
এ ছাড়া নোবিপ্রবি ও আশপাশের এলাকায় নিরাপদ পানি নিশ্চিত করতে লবণাক্ততা ও আয়রন দূরীকরণসংক্রান্ত আরেকটি প্রকল্পও আলোচনায় রয়েছে, যার প্রস্তাবিত ব্যয় ২০ কোটি ৩৭ লাখ টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটি অনুমোদন পেলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com