শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নোবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবস্থাপনা ঘাটতি নিয়ে অভিযোগ

মিলন হুসাইন : নোবিপ্রবি প্রতিনিধি   |   শনিবার, ১১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ব্যবস্থাপনা ঘাটতি নিয়ে অভিযোগ
৭২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর শুরু হওয়া আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করলেও ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে উঠেছে নানা অভিযোগ।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য “অল ব্যাচ গ্রুপে” সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের জহিরুল ইসলাম সিয়াম বিভিন্ন অভিযোগ জানিয়ে পোস্ট করেন। তিনি বলেন, ধারাভাষ্য ও স্কোরবোর্ড না থাকায় খেলোয়াড় ও দর্শক উভয়ই সমস্যায় পড়ছেন এবং এটি আয়োজনের একটি বড় ঘাটতি।

এ বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবির শরীরচর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: রুহুল কবির বলেন, “দীর্ঘদিন পর আয়োজন হওয়ায় কিছু ত্রুটি থাকতে পারে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি এবং শিক্ষার্থীদের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।” তিনি এ বিষয়ে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান।

টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীরা জানান, দর্শকদের বসার জায়গার সংকট ও পর্যাপ্ত শেডের অভাবে খেলা উপভোগে ভোগান্তি হচ্ছে। তারা আশা করেন, কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও সুশৃঙ্খল ও দর্শকবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com