শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নোবিপ্রবির সঙ্গে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর

মো: মিলন হুসাইন   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবিপ্রবির সঙ্গে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
১২

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত (Alanya Alaaddin Keykubat University) বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. কেনান আহমেত।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টার এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের ৩ জন ভাইস রেক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নোবিপ্রবি এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির ফলে ইরাসমাস মোবিলিটি প্রোগ্রাম এর আওতায় কৃষি, ট্যুরিজম, বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং এবং রিনিউবল এনার্জি বিষয়ে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সচেঞ্জ, শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা ও যৌথ গবেষণা, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও টেকনিক্যাল কোলাবরেশনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com