শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি আবদুর রহমান

নোবিপ্রবি প্রতিনিধি মিলন হুসাইন   |   বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফ, সেক্রেটারি আবদুর রহমান
৩৩

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্যে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান সৈকত এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আবদুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) মাইজদী শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে নোবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আরিফুর রহমান সৈকত। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এবং পরিসংখ্যান বিভাগের ছাত্র। একই সমাবেশে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হন আবদুর রহমান, যিনি ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com