বিশেষ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ভোলা জেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)ন্যাশনাল ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা: মোঃ আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) কে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ভোলা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) তরুনদের সাথে নিয়ে দক্ষতা ও সুনামের সাথে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘আমাকে ন্যাশনাল ইয়ুথ ফোরাম, ভোলা জেলা শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুব প্রতিনিধিদের ধন্যবাদ জানাই। দ্বীপজেলা ভোলার সকল যুব সংগঠকদের সাথে নিয়ে যুব উন্নয়নে একসাথে কাজ করবো। যুব সংগঠনকরা আমাকে সভাপতি পদে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা যথাযথভাবে পালন করবো।’
তিনি আরো বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের দক্ষতানির্ভর বাংলাদেশ, যেখানে তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়।’
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com