শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
৮১

নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কালিয়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে কালিয়া পৌরসভার পেছনের ঢালাই রাস্তার পাশ থেকে মুজিবুর শেখ (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালিয়া পৌর এলাকার মোফাজ্জল হোসেন শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় তার কাছে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার এসআই মোহাম্মদ আবু জাফর। এ সময় অভিযানে অংশ নেন এসআই মামুনুর রশীদ, এএসআই রিপন আলী, কনস্টেবল রকিবুজ্জামান ও পার্থ মজুমদারসহ কালিয়া থানার একটি চৌকস টিম।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com